AI-কে দিয়ে দোকানের কাজ করান
Claude বা ChatGPT আপনার হয়ে দোকানের কাজ করে দিতে পারে: পণ্যের বিবরণ লেখা, কোনো কালেকশনে ছাড় দেওয়া, ট্যাগ গুছিয়ে রাখা। কাজটা সে আগে করবে আপনার দোকানের একটা কপিতে। আপনি হ্যাঁ না বলা পর্যন্ত আসল দোকানে কিছুই বদলায় না।
কী পারে, কী পারে না
যুক্ত করার পর AI-কে সাধারণ কথায় বলবেন, যেমন একজন সহকারীকে বুঝিয়ে বলেন: “শীতের কালেকশনে ১৫% ছাড় দাও, তারপর দেখাও কেমন দেখাচ্ছে।” সে আপনার দোকানে কাজটা করে, তারপর ফলাফল দেখায়।
সে কাজ করে আপনার দোকানের নিজস্ব একটা কপিতে, যার নাম স্যান্ডবক্স। কপিতে আপনার পণ্য, কালেকশন, ছাড়, পাতা আর ডিজাইন সবই থাকে, কিন্তু আসল গ্রাহক, অর্ডার বা রিভিউ থাকে না, আর আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আসল দোকান যেমন ছিল তেমনই থাকে।
- যা পারে: পণ্য যোগ আর বদল, দাম, স্টক, ছবি, কালেকশন, ট্যাগ, ছাড় আর পোস্ট; তারপর ক্রেতার চোখে দোকানটা দেখে নেওয়া।
- যা পারে না: কপি থেকে SMS বা ইমেইল পাঠানো, কুরিয়ার বুক করা বা টাকা নেওয়া। আর যুক্ত করার সময় আপনি যতটুকু দেবেন, ততটুকুই।
- গ্রাহক, প্রশ্ন আর নিউজলেটারের সাথে গ্রাহকের ফোন নম্বর, ইমেইল বা ঠিকানা আসে, আর অর্ডারের সাথে আসে গ্রাহকের নাম আর ইমেইল। অর্ডারের ফোন নম্বর আর ঠিকানা, তার ইনভয়েস আর পার্সেল লেবেল দেখা যায় শুধু গ্রাহকেও টিক থাকলে। এগুলো সে দেখুক না চাইলে যুক্ত করার সময় অর্ডার, গ্রাহক, প্রশ্ন আর নিউজলেটারের টিক তুলে দিন।
Claude-এ Sellvik যোগ করুন
কম্পিউটারে claude.ai খুলুন। Customize › Connectors-এ গিয়ে “+” চাপুন, তারপর “Add custom connector”। নাম দিন Sellvik, আর এই ঠিকানাটা বসান:
https://sellvik.com/api/mcp“Add” চাপুন, তারপর Sellvik-এর পাশে “Connect”।
সাইন ইন করে বলে দিন কী কী করতে পারবে
Sellvik-এর একটা পাতা খুলবে। প্যানেলে যেভাবে সাইন ইন করেন, সেভাবেই করুন। “শপ”-এর নিচে আপনার দোকান বেছে নিন। “সংযোগ”-এর নিচে “নতুন সংযোগ” বেছে চেনা যায় এমন একটা নাম দিন, যেমন আমার Claude। সব অনুমতিতে টিক রেখে দিন, অথবা যেটায় হাত দেওয়া চান না, সেটার টিক তুলে দিন। গ্রাহকের ফোন নম্বর, ইমেইল আর ঠিকানা সে দেখুক না চাইলে অর্ডার, গ্রাহক, প্রশ্ন আর নিউজলেটারের টিক তুলে দিন।
“প্রকাশ করা”-র নিচে “প্রকাশের আগে আমাকে জিজ্ঞেস করবে” রেখে দিন। তারপর “অনুমোদন করুন” চাপুন। পাতাটা বন্ধ হয়ে যাবে, আর Claude দেখাবে Sellvik যুক্ত হয়েছে। AI তার কপিতে বদল করে, আর আসল দোকানে যাওয়ার আগে আপনি অনুমতি দেন।

কাজটা বলুন
Claude-এ নতুন চ্যাট খুলে বলুন। সে দোকান নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারে, যেমন কোনটার স্টক কমে আসছে বা কোন পণ্যের ছবি নেই, আবার বদলও করতে পারে।
Claude তার কপিতে বদলটা করে, ক্রেতার চোখে দেখে নেয়, তারপর জানায় কী কী করেছে। সাথে দেয় কপির ঠিকানা, ফোনে খুলে নিজের চোখে দেখার জন্য, আর অনুমতি দেওয়ার একটা লিংক। তালিকাটা আপনার অপেক্ষায় থাকার সময় Claude তাতে আর কিছু যোগ করতে পারে না; কাজ চালিয়ে যেতে চাইলে তাকে অনুরোধটা ফিরিয়ে নিতে বলুন।
তালিকাটা পড়ে অনুমতি দিন
Claude-এর দেওয়া লিংকটা খুলুন, ফোনে বা কম্পিউটারে। Sellvik প্রতিটা বদল সহজ কথায় লিখে দেখায়, কোন সংযোগ চেয়েছে সেটাও, আর থাকে আপনার দোকানের কপির লিংক। বাজারের ফর্দের মতো পড়ে ফেলুন। ঠিক থাকলে “অনুমোদন করে প্রকাশ করুন” চাপুন, একই বদলগুলো আপনার আসল দোকানে চলে যাবে। ঠিক না থাকলে “বাতিল করুন” চাপুন, আর Claude-কে বলুন কী বদলাতে হবে।
কপি বানানোর পর আসল দোকানে কিছু বদলে থাকলে, যে বদল সেটার ওপর লিখে দেবে, Sellvik সেটা চিহ্ন দিয়ে দেখায়, যাতে অনুমতি দেওয়ার আগে মিলিয়ে নিতে পারেন।
অনুমতি দিতে পারেন শুধু তিনি, যাঁর রোলে সংযোগটার সব কাজের অনুমতি আছে। আপনি না পারলে Claude জানিয়ে দেয় কে পারেন, সাধারণত দোকানের মালিক, আর পাতায় দেখায় “মালিককে অনুমোদন করতে বলুন”। চাপলে তাঁর ফোনে একই লিংকসহ একটা নোটিফিকেশন যায়।
এর মধ্যে আসল দোকানে কিছু বদলে গেলে, যেমন কেউ একটা পণ্য মুছে দিলে, Sellvik সেই বদলে এসে থামে, আর জানায় কোনগুলো আসল দোকানে গেছে। বাকিগুলো Claude নতুন একটা কপি থেকে আবার করে।
যখন খুশি থামিয়ে দিন
সেটিংস › AI সংযোগ খুলুন। প্রতিটা সংযোগের পাশে লেখা থাকে সে কীভাবে প্রকাশ করে আর শেষ কবে ব্যবহার হয়েছে। কোনোটার পাশের ময়লার ঝুড়িটা চেপে “সংযোগ বাতিল করুন” দিয়ে নিশ্চিত করলে পরের ধাপ থেকেই AI আপনার দোকানে আর কিছু করতে পারবে না। যেসব বদলে আগেই অনুমতি দিয়েছেন, সেগুলো থেকে যাবে।
Claude আবার Sellvik-এ সাইন ইন করতে বললে পাতাটা তার আগের সংযোগটাই বেছে রাখে, তাই সে ওই সংযোগেই থাকে। দ্বিতীয় আরেকটা চাইলে তবেই “নতুন সংযোগ” বেছে নিন। সেটার নামে একটা নম্বর বসে, যেমন Claude 2, যাতে দুটো আলাদা করে চেনা যায়।

জেনে রাখুন
কোনো দোকান দেখা না গেলে
প্রতিটা দোকানে AI সংযোগ চালু করে দেয় Sellvik। Sellvik-এর পাতায় যদি লেখা আসে আপনার কোনো শপে এখনো AI অ্যাপ সংযুক্ত করা যাচ্ছে না, তাহলে Sellvik সাপোর্টকে লিখে AI সংযোগ চালু করে দিতে বলুন।
ChatGPT-তেও চলে
ChatGPT-এর Settings › Apps & Connectors › Advanced settings-এ developer mode চালু করুন, একই ঠিকানা দিয়ে একটা connector বানান, তারপর একইভাবে সাইন ইন করুন।
সার্ভারে চলা পার্টনারের এজেন্ট
পার্টনারের এজেন্ট যদি সার্ভারে চলে আর সাইন ইন করতে না পারে, তার জন্য একটা সংযোগ বানান, তারপর সেটিংস › AI সংযোগে সেই সারিতে “কী তৈরি করুন” চাপুন। কীটা কপি করে রাখুন: এটা শুধু একবারই দেখানো হয়। এজেন্ট ওই সংযোগের প্রকাশের নিয়মেই কাজ করবে, তাই “প্রকাশের আগে আমাকে জিজ্ঞেস করবে” থাকলে আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত কিছুই আসল দোকানে যায় না। কীটা শুধু AI সংযোগেই চলে, API কী হিসেবে কখনো না। “নতুন কী” চাপলে আগেরটা বদলে যায়, আর সংযোগ বাতিল করলে এটাও বন্ধ হয়।
পুরো ভরসা হলে
“নিজেই প্রকাশ করবে, পরে আমাকে জানাবে” বেছে নিলে AI নিজের কাজে সন্তুষ্ট হলে নিজেই আসল দোকানে তুলে দেয়। কী কী বদলেছে, তার তালিকাসহ আপনি একটা নোটিফিকেশন পান। যে AI-এর কাজ আগে দেখেছেন, শুধু তার জন্যই এটা বাছুন।
পরে মত বদলালে
সেটিংস › AI সংযোগে কোনো সংযোগের প্রকাশের ধরনের নিচে “পরিবর্তন করুন” চেপে অন্যটা বেছে নিন। Claude সাইন ইন করাই থাকবে। আপনার অনুমতির অপেক্ষায় থাকা বদলগুলো অপেক্ষাতেই থাকবে। “সরাসরি লাইভ শপে কাজ করবে”-তে যাওয়ার আগে যা এখনো প্রকাশ হয়নি, তা প্রকাশ করুন বা বাদ দিন। AI-কে বেশি স্বাধীনতা দিলে যাঁরা অনুমোদন দেখতে পারেন, তাঁরা সবাই একটা নোটিফিকেশন পান।
কাজ বাড়াতে বা কমাতে
সেটিংস › AI সংযোগে কোনো সংযোগের স্কোপের পাশে “পরিবর্তন করুন” চাপুন, যা করতে দেবেন তাতে টিক দিন, যা দেবেন না তার টিক তুলে দিন, তারপর সেভ করুন। Claude সাইন ইন করাই থাকবে, আর পরের ধাপ থেকেই নতুন তালিকা নিয়ে কাজ করবে। বেশি কাজ দিলে যাঁরা অনুমোদন দেখতে পারেন, তাঁরা সবাই একটা নোটিফিকেশন পান।
আসল অর্ডার
আসল অর্ডার কনফার্ম বা আপডেট করাতে চাইলে আলাদা একটা সংযোগ বানান, যেটা “সরাসরি লাইভ শপে কাজ করবে”। এর কোনো কপি নেই: বদল সাথে সাথেই আসল দোকানে লাগে।
সব প্ল্যানে, দিনের একটা সীমাসহ
AI সংযোগ সব প্ল্যানেই আছে। প্রতিটা দোকান দিনে নির্দিষ্ট সংখ্যক AI ধাপ পায়: Launch-এ ১,০০০, Start-এ ২,০০০, Grow-এ ১০,০০০ আর Scale-এ ৩৫,০০০। মাঝরাতে আবার নতুন করে শুরু হয়।
ক্রেতার কথা হুকুম না
রিভিউ বা প্রশ্নে যে কেউ যা খুশি লিখতে পারেন। AI সেটা পড়ে ক্রেতার লেখা হিসেবে, মেনে চলার নির্দেশ হিসেবে কখনো না।
এমন সহকারী, যে কখনো ঘুমায় না
Sellvik-এ দোকান খুলুন, ঝামেলার কাজগুলো Claude বা ChatGPT-কে দিন, আর প্রতিটা বদলে শেষ কথা বলুন আপনি।
Sellvik-এ দোকান খুলুন