← সহজ পাঠ

Sellvik-এ প্রোডাক্টের ধরন আর কালেকশন

পণ্য মেনুর নিচে দুটো তালিকা আছে, নাম কাছাকাছি কিন্তু কাজ আলাদা। প্রোডাক্টের ধরন বলে পণ্যটা কী, আর তার কোন কোন তথ্য দিতে হবে। কালেকশন বলে ক্রেতা পণ্যটা কোথায় খুঁজে পাবেন।

১

দুটোর কাজ আলাদা

ধরুন একটা সাদা সুতি পাঞ্জাবি। এর প্রোডাক্টের ধরন পাঞ্জাবি: তাই Sellvik জানতে চায় কাপড় কী, ফিট কেমন, আর কীভাবে যত্ন নিতে হয়। এর কালেকশন ছেলেদের › পাঞ্জাবি আর নতুন এসেছে: মেনুতে ক্রেতা এখানেই পণ্যটা পাবেন।

Daraz বা WooCommerce-এ যাকে ক্যাটাগরি বলে, Sellvik-এ সেটা কালেকশন।

  • প্রোডাক্টের ধরন: একটা পণ্যের একটাই। এটা ঠিক করে পণ্যের কোন কোন তথ্য থাকবে। ক্রেতা উত্তরগুলো পণ্যের পাতায় দেখেন।
  • কালেকশন: একটা পণ্য যত খুশি কালেকশনে থাকতে পারে, আর একটা কালেকশনের ভেতরে আরেকটা রাখা যায় (ছেলেদের › পাঞ্জাবি)। ক্রেতা এগুলো মেনুতে, কালেকশনের পাতায় আর পণ্যের নামের ওপরের পথে দেখেন।
পণ্যের পাতা: নামের ওপরের পথ পণ্য › পাঞ্জাবি আসে কালেকশন থেকে, আর নামের নিচের "কাপড়: সুতি" আসে প্রোডাক্টের ধরন থেকে
২

প্রোডাক্টের ধরন তৈরি করুন

পণ্য › প্রোডাক্টের ধরন খুলে “প্রোডাক্টের ধরন তৈরি করুন” চাপুন। পণ্যটা কী, সেই নাম দিন: পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট। যত রকমের জিনিস বিক্রি করেন, প্রতিটার জন্য একটা করে বানান; প্রতিটা রং বা মৌসুমের জন্য আলাদা না।

প্রোডাক্টের ধরন পাতা, যেখানে পাঞ্জাবি আর শাড়ি আছে, প্রোডাক্টের ধরন তৈরি করুন বোতাম আর বৈশিষ্ট্যের লাইব্রেরি ট্যাব
৩

বৈশিষ্ট্য যোগ করুন

প্রোডাক্টের ধরনটা খুলে “বৈশিষ্ট্য যোগ করুন” চাপুন। বৈশিষ্ট্য মানে এমন একটা প্রশ্ন, যার উত্তর এই ধরনের প্রতিটা পণ্যে দিতে হয়, যেমন কাপড়, ফিট বা যত্ন। প্রতিটার উত্তরের ধরন আলাদা: তালিকা থেকে একটা বাছাই, কয়েকটা বাছাই, লেখা, সংখ্যা, বা হ্যাঁ/না।

যে তথ্য ক্রেতার দেখা দরকার, তাতে “স্টোরফ্রন্টে দেখান” টিক দিন। বৈশিষ্ট্য সবার জন্য এক: কাপড় একবার বানালে শাড়িতেও যোগ করা যায়। সব বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যের লাইব্রেরিতে।

পাঞ্জাবি প্রোডাক্টের ধরন, তিনটা বৈশিষ্ট্যসহ: কাপড়, ফিট আর যত্ন, প্রতিটায় স্টোরফ্রন্টে দেখান টিক দেওয়া
৪

পণ্যে ধরনটা বেছে নিন

একটা পণ্য খুলুন। “প্রোডাক্টের ধরন ও বৈশিষ্ট্য”-এর নিচে তার ধরন বেছে নিন, সাথে সাথে সেখানেই প্রশ্নগুলো চলে আসবে। উত্তর দিয়ে সেভ করুন। পরে ধরন বদলালেও আগে সেভ করা উত্তর থেকে যায়।

ডান পাশে কালেকশনের ঘরে পণ্যটা যেসব কালেকশনে থাকবে, সবগুলো বাছুন। একই পাঞ্জাবি ছেলেদের › পাঞ্জাবি আর নতুন এসেছে, দুটোতেই থাকতে পারে।

পণ্য এডিটের পাতা: বাঁ পাশে প্রোডাক্টের ধরন পাঞ্জাবি, কাপড় সুতি আর ফিট রেগুলার, ডান পাশে কালেকশন পাঞ্জাবি আর নতুন এসেছে
৫

কালেকশন সাজান

পণ্য › কালেকশন খুলে “নতুন” চাপুন। কোনো সারির + চাপলে তার ভেতরে নতুন কালেকশন হয়, যেমন ছেলেদের-এর ভেতরে পাঞ্জাবি, মেয়েদের-এর ভেতরে শাড়ি। মেনুর ক্রম ঠিক করতে সারিগুলো টেনে সরান।

কালেকশন খোঁজার সুবিধার জন্য, তাই ক্রেতার যত কাজে লাগে তত বানান: কার জন্য, কী ধরনের পণ্য, বা কী নতুন বা কী ছাড়ে আছে।

কালেকশন পাতা: ছেলেদের আর তার ভেতরে পাঞ্জাবি, মেয়েদের আর তার ভেতরে শাড়ি, আর নতুন এসেছে, প্রতিটার পাশে পণ্যের সংখ্যা
৬

ক্রেতা কী দেখেন

কালেকশন থেকে আসে দোকানের মেনু, কালেকশনের পাতা আর প্রতিটা পণ্যের ওপরের পথ। প্রোডাক্টের ধরনের উত্তরগুলো দেখা যায় পণ্যের পাতার স্পেসিফিকেশন ট্যাবে, শুধু যেগুলোতে “স্টোরফ্রন্টে দেখান” টিক আছে। কাপড়ের মতো বৈশিষ্ট্য দিয়ে পণ্যের তালিকায় ফিল্টারও করা যায়।

পণ্যের পাতার স্পেসিফিকেশন ট্যাব, যেখানে কাপড় সুতি, ফিট রেগুলার আর যত্ন লেখা

যেখানে সহজে গুলিয়ে যায়

শীতের কালেকশন, সেল, নতুন এসেছে: এগুলো কালেকশন

এগুলো বলে কখন বা কেন দেখবেন, পণ্যটা কী তা না। শীতের পাঞ্জাবিও পাঞ্জাবিই।

একই নাম দুবার

“Saree” আর “saree” দুটো আলাদা প্রোডাক্টের ধরন। একটা রাখুন, অন্যটার পণ্যগুলো এটায় আনুন, তারপর অন্যটা আর্কাইভ করুন।

সাইজ চার্ট চলে প্রোডাক্টের ধরন ধরে

পণ্য › সাইজ চার্ট-এ একটা প্রোডাক্টের ধরনকে একবার সাইজ চার্ট দিলে সেই ধরনের সব পণ্যে সেটা দেখাবে। চাইলে কোনো পণ্যে আলাদা চার্টও দেওয়া যায়।

সহজে খোঁজা যায় এমন দোকান

Sellvik-এ দোকান খুলুন, কয়েক মিনিটেই প্রোডাক্টের ধরন আর কালেকশন সাজিয়ে ফেলুন।

Sellvik-এ দোকান খুলুন
Loading...