← সহজ পাঠ

Sellvik-এ আপনার গ্রাহক

যিনি একবার আপনার কাছ থেকে কিনেছেন, তাঁকে মনে রাখা দরকার: কে সবচেয়ে বেশি কেনেন, কে অনেক দিন আসেননি, কে পার্সেল ফেরত পাঠান। Sellvik এই তালিকা নিজেই রাখে। আপনাকে কিছু লিখতে হয় না।

১

তালিকা নিজে থেকেই তৈরি হয়

দোকান থেকে, Messenger-এর কথা থেকে বা আপনি নিজে যে অর্ডার বানান, প্রতিটি অর্ডারে ক্রেতা তাঁর ফোন নম্বর দিয়ে জমা হন। একই নম্বর মানে সবসময় একই গ্রাহক, +880 দিয়ে লিখলেও।

মেনু থেকে “গ্রাহক” খুলুন। প্রতিটি সারিতে নাম, ফোন, ট্যাগ, কয়টি অর্ডার আর মোট কত টাকা, আর শেষ অর্ডার কবে এসেছিল দেখা যায়। কাউকে খুঁজতে খোঁজার ঘরে নাম, ফোন বা ইমেইল লিখুন। ওপরের তিনটি বাটনে ফাইল থেকে গ্রাহক আনা, তালিকা ফাইলে রাখা আর হাতে গ্রাহক যোগ করা যায়।

গ্রাহক পাতা: খোঁজার ঘর, গ্রুপের বাটন (সব, নতুন, নিয়মিত, হারানোর ঝুঁকিতে, নিষ্ক্রিয়, VIP, পার্সেল ফেরত দেন), আর্কাইভ করা, আর গ্রুপ, অর্ডার ও মোট কেনাকাটাসহ গ্রাহকদের তালিকা
২

গ্রুপ: এক নজরে কে কেমন

Sellvik প্রতিটি গ্রাহককে তাঁর অর্ডার দেখে নিজে থেকেই গ্রুপে রাখে। একজন গ্রাহক একাধিক গ্রুপে থাকতে পারেন: প্রথমবারেই অনেক কেনা গ্রাহক একসাথে নতুন আর VIP। তালিকার ওপরের কোনো গ্রুপে চাপ দিলে শুধু সেই গ্রাহকদের দেখা যায়, আর “গ্রুপ”-এ চাপ দিলে নিয়মগুলো পড়া যায়।

শেষ কথা আপনার। গ্রাহকের পাতায় কোনো গ্রুপে চাপ দিলে দেখবেন কেন তিনি সেখানে, আর সেখান থেকেই সরাতে পারবেন; নতুন গ্রুপ দিতে “গ্রুপে যোগ করুন” চাপুন। আপনার দেওয়া গ্রুপ আপনি না সরানো পর্যন্ত থাকে। আপনার সরানো গ্রুপ নতুন কিছু না ঘটা পর্যন্ত, যেমন আরেকটা অর্ডার বা আরেকটা পার্সেল ফেরত, ফিরে আসে না। একসাথে অনেক গ্রাহকের জন্য টিক দিয়ে “গ্রুপ” ব্যবহার করুন।

ট্যাগ আপনার নিজের শব্দ। ট্যাগ কখনো গ্রুপ বদলায় না।

  • নতুন: গত ৩০ দিনে প্রথম অর্ডার আর ২টির বেশি অর্ডার নেই, অথবা এখনো কোনো অর্ডার নেই।
  • নিয়মিত: ৩টি বা বেশি অর্ডার ডেলিভারি হয়েছে, শেষটি ৪৫ দিনের মধ্যে।
  • হারানোর ঝুঁকিতে: নিয়মিত ছিলেন, কিন্তু ৪৬ থেকে ৯০ দিন কোনো অর্ডার নেই। চলে যাওয়ার আগেই ফিরিয়ে আনুন।
  • নিষ্ক্রিয়: অন্তত দুবার কিনেছেন, কিন্তু ৯০ দিনের বেশি কিছু কেনেননি।
  • VIP: আপনার কাছে ৳২০,০০০ বা তার বেশি কিনেছেন, অথবা ১০টি বা তার বেশি অর্ডার ডেলিভারি হয়েছে।
  • পার্সেল ফেরত দেন: প্রতি ১০টি অর্ডারে ৩টির বেশি বাতিল বা ফেরত, অথবা কুরিয়ার জানিয়েছে ওই নম্বরে দুই বা তার বেশি পার্সেল নেওয়া হয়নি বা ফেরত এসেছে। অগ্রিম চান, বা পাঠানোর আগে ফোন করুন।
গ্রাহক তালিকার ওপরে গ্রুপের ব্যাখ্যা খোলা: ছয়টি গ্রুপ আর তাদের নিয়ম
৩

গ্রাহক খুললেই পুরো ইতিহাস

নামে চাপ দিন। ওপরে থাকে “মোট কেনাকাটার পরিমাণ”, মানে ফেরত বাদে মোট যত কিনেছেন, “মোট অর্ডার”, গড় অর্ডার আর কবে থেকে তিনি আপনার গ্রাহক। পাশে তাঁর ফোন, ইমেইল আর শেষ পার্সেল কোন ঠিকানায় গেছে। নিচে তিনটি ট্যাব: “অর্ডার”-এ প্রতিটি অর্ডার তার অবস্থাসহ (চাপ দিলে খুলবে), তারপর “নোট” আর “অ্যাক্টিভিটি”।

ফোনে অর্ডার নিচ্ছেন? “অর্ডার তৈরি করুন” চাপলে নাম আর ফোন আগে থেকে বসানো নতুন অর্ডার খুলবে।

একজন গ্রাহকের পাতা: মোট কেনাকাটার পরিমাণ, মোট অর্ডার, গড় অর্ডারের মূল্য, কবে থেকে গ্রাহক, যোগাযোগের তথ্য ও ট্যাগ, আর অর্ডার ট্যাবে অর্ডারের তালিকা
৪

নোট, ট্যাগ আর অ্যাক্টিভিটি

“নোট” ট্যাব খুলে দলের সবার যা জানা দরকার লিখে রাখুন: “সন্ধ্যা ৬টার পর ফোন ধরেন”, “নিজের দোকানের জন্য কেনেন”। এই গ্রাহক যিনিই খুলবেন, তিনিই দেখবেন; ট্যাবেই লেখা থাকে কয়টি নোট আছে।

ট্যাগ থাকে যোগাযোগের তথ্যের পাশে, তাই আগে চোখে পড়ে। ট্যাগ হলো আপনার পছন্দের ছোট শব্দ, যেমন Wholesale বা Dhaka। ট্যাগের ঘরে চাপ দিয়ে দোকানে আগে থেকে থাকা ট্যাগ বেছে নিন, অথবা নতুন একটি লিখে “তৈরি করুন” চাপুন; × চাপলে সরে যায়। “অ্যাক্টিভিটি” ট্যাবে প্রতিটি অর্ডার, ট্যাগ আর নোট লেখা থাকে, কে করেছেন সেটাও।

একজন গ্রাহকের নোট ট্যাবে দুটি নোট, পাশে Wholesale ট্যাগ আর ট্যাগ যোগ করার ঘর
৫

SMS-এ কুপন পাঠান

চুপ হয়ে যাওয়া ক্রেতাকে ফেরাতে চান? তাঁর পাতায় “কুপন পাঠান” চাপুন, তারপর আপনার চালু থাকা একটা কুপন বেছে নিন। Sellvik দোকানের নামসহ কোডটা তাঁর ফোনে SMS করে দেয়। বাটনটা আসে যখন আপনার অন্তত একটা চালু কুপন আছে আর গ্রাহকের ফোন নম্বর আছে।

SMS-এ কুপন পাঠান অংশে EID15 কুপন, ঈদের জন্য ১৫% ছাড়
৬

হাতে গ্রাহক যোগ করুন

যিনি এখনো অর্ডার করেননি, যেমন একজন পাইকারি ক্রেতা? “গ্রাহক যোগ করুন” চাপুন। নাম আর ফোন বা ইমেইল, এটুকুই যথেষ্ট। ফোন নম্বর হতে হবে বাংলাদেশি মোবাইল নম্বর; 01712345678 আর +8801712345678 দুটোই চলবে। আগে থেকে থাকা নম্বর আবার দেওয়া যায় না, তাই কেউ দুবার জমা হন না।

“ইমেইলে প্রচার” বা “SMS-এ প্রচার” তখনই চালু করুন, যখন গ্রাহক আপনার অফারের খবর পেতে রাজি হয়েছেন।

গ্রাহক যোগ করার ফর্ম: নাম, ফোন, ইমেইল, কোম্পানি আর ইমেইল ও SMS প্রচারের সুইচ
৭

একসাথে অনেক গ্রাহকের কাজ

যাঁদের নিয়ে কাজ করবেন, তাঁদের পাশের ঘরে টিক দিন। তালিকার ওপরে একটা সারি আসবে: “গ্রুপ” দিয়ে সবাইকে একটা গ্রুপে যোগ করা বা সেখান থেকে সরানো যায়; “ট্যাগ” দিয়ে সবাইকে একই ট্যাগ দেওয়া বা সরানো যায়, যেমন “Eid buyers”; “এক্সপোর্ট” দিয়ে শুধু এঁদের ফাইলে রাখা যায়; “আর্কাইভ করুন” দিয়ে সরিয়ে রাখা যায়। “আর্কাইভ করা” তালিকায় একই সারি দিয়ে আবার ফেরানো যায়।

দুজন গ্রাহকে টিক দেওয়া, ওপরের সারিতে এক্সপোর্ট, গ্রুপ, ট্যাগ আর আর্কাইভ করুন, আর ট্যাগের ঘরে Eid buyers লেখা
৮

অন্য দোকান থেকে গ্রাহক নিয়ে আসুন

Shopify বা স্প্রেডশিট থেকে আসছেন? গ্রাহক পাতার আপলোড বাটনে চাপ দিয়ে একটা CSV ফাইল বেছে নিন। কিছু জমা হওয়ার আগে Sellvik প্রতিটি সারি দেখায়: নতুন, নাকি বাদ, আর বাদ হলে কেন (ফোন বা ইমেইল নেই, ফাইলে একই ফোন দুবার, আগে থেকেই আছে)।

যাঁরা আগে থেকেই আছেন, তাঁদের যেমন আছে রাখতে “বাদ দিন”, আর ফাইল থেকে তথ্য নতুন করতে “আপডেট করুন” বেছে নিন। তারপর “ইমপোর্ট প্রয়োগ করুন” চাপুন।

CSV থেকে গ্রাহক ইমপোর্টের পাতা: কোন কলাম পড়া হয়, বাদ দিন আর আপডেট করুন বেছে নেওয়া, আর ছয়টি সারির আগাম তালিকা

জেনে রাখুন

আর্কাইভ, নাকি মুছে ফেলা?

আর্কাইভ করলে গ্রাহক তালিকা থেকে সরে যান, কিন্তু কিছুই হারায় না; নতুন অর্ডার এলে তিনি নিজে থেকেই ফিরে আসেন। মুছে ফেলা চিরদিনের জন্য: তাঁর নোট আর ট্যাগ চলে যায়, আর অর্ডারগুলো অর্ডারের তালিকায় থেকে যায়, শুধু গ্রাহকের সাথে আর যুক্ত থাকে না। দুটোই আছে গ্রাহকের পাতার ওপরের ⋯ মেনুতে।

দলের কে কী করতে পারেন

মালিক আর ম্যানেজার এই পাতার সবকিছু করতে পারেন। স্টাফ গ্রাহক দেখতে আর নোট লিখতে পারেন। সাপোর্ট গ্রাহক দেখতে পারেন। কুপন পাঠাতে ফেলে যাওয়া কার্ট ফেরানোর অনুমতিও লাগে।

কোনো গ্রাহক “পার্সেল ফেরত দেন” গ্রুপে?

ক্যাশ অন ডেলিভারির পার্সেল ফেরত আসবে কিনা, পাঠানোর আগেই কীভাবে বুঝবেন, পড়ে নিন।

পার্সেলটা ফিরে আসবে না তো? →

প্রতিটি ক্রেতাকে নামে চিনুন

Sellvik-এ দোকান খুলুন, প্রথম অর্ডার থেকেই গ্রাহকের তালিকা নিজে তৈরি হতে থাকবে।

Sellvik-এ দোকান খুলুন
Loading...