পার্সেলটা ফিরে আসবে না তো?
অর্ডার এসেছে। মনটা খুশি। প্যাকেট বাঁধতে বসলেন। একটু থামুন। এক মিনিট লাগবে। আগে দেখে নিই, পার্সেলটা ক্রেতার হাতে পৌঁছাবে, নাকি ঘুরেফিরে আবার আপনার কাছেই আসবে।
পার্সেল ফেরে কেন
আসলে কেউ অর্ডারই করেনি
মত বদলে গেছে
ঠিকানা ভুল, নয়তো আধাআধি
ফেরত আসা পার্সেলের খরচ দুবার। যাওয়ার ভাড়া, ফেরার ভাড়া। আর মালটা কদিন রাস্তায় রাস্তায় ঘোরে। বিক্রিও হয় না, তাকেও থাকে না।
কুরিয়ারের খাতাটা দেখুন
কুরিয়ারের একটা মোটা খাতা আছে। কোন নম্বরে কবে পার্সেল গেল, ক্রেতা নিলেন নাকি ফিরিয়ে দিলেন, সব সেখানে লেখা। শুধু আপনার দোকানের না, ওই কুরিয়ারে যত দোকান পাঠায়, সবার। ক্রেতার নম্বরটা দিয়ে কুরিয়ারের কাছে খাতাটা দেখতে চান। Steadfast-এর মার্চেন্ট ড্যাশবোর্ডেই এটা দেখা যায়।
খাতায় কী লেখা, পড়ে দেখি
বেশিরভাগই নিয়েছেন
৫৮টা নিয়েছেন, ৫টা ফেরত।
পাঠিয়ে দিনঅনেকগুলোই ফেরত
৪টা নিয়েছেন, ৬টা ফেরত। তিনটা দোকান নালিশও করেছে।
আগে ফোন দিনখাতায় নাম নেই
এই কুরিয়ারে কখনো পার্সেল পাননি।
আগে ফোন দিনখাতায় নাম নেই মানে নিরাপদ না।
এর মানে শুধু, কেউ এখনো জানে না। নতুন নম্বরকে সন্দেহের নম্বরের মতোই ধরুন। একটা ফোন দিন।
পাঠানোর আগে একটা ফোন
- ফোন ধরলেন
- কী অর্ডার করেছেন, মনে আছে
- ঠিকানা গুছিয়ে বললেন
আসল ক্রেতা ফোন ধরেন। কী অর্ডার করেছেন, মনেও থাকে। দুবার ফোন দিয়েও কেউ না ধরলে পার্সেলটা আপাতত তুলে রাখুন। পরে আবার চেষ্টা করুন। পার্সেল তো আর পালিয়ে যাচ্ছে না।
নিজের খাতায় একটা দাগ দিন
প্রতিটা অর্ডারের পর নম্বরটার পাশে একটা রং বসিয়ে দিন। সবুজ, হলুদ, নয়তো লাল। একই নম্বর থেকে আবার অর্ডার এলে প্যাকেট বাঁধার আগেই আপনি জানেন।
Sellvik-এ পুরো কাজটা এক বোতামে
অর্ডারে কাস্টমার যাচাই চাপুন। আপনি যে কুরিয়ার অ্যাকাউন্টগুলো যুক্ত করেছেন, Sellvik তাদের জিজ্ঞেস করে নেয়। উত্তরটা অর্ডারেই থেকে যায়, আপনার নিজের দাগের পাশে।
Sellvik-এ দোকান খুলুনSellvik-এ কুরিয়ার বুক করবেন কীভাবে, ধাপে ধাপে দেখুন →