← সহজ পাঠ

পার্সেল বুক করার পর কী হয়?

পার্সেলটা কুরিয়ারের হাতে তুলে দিলেন। তারপর থেকেই মনের ভেতর খচখচ। গেল তো? টাকাটা আসবে তো? চলুন, পার্সেলের পিছু পিছু যাই।

আপনার দোকানক্রেতাআসছি!
১

প্রথমে হাতে আসে একটা নম্বর

কনসাইনমেন্ট নম্বর15BAEB8A

কুরিয়ারকে বললেন কার কাছে যাবে, কোন ঠিকানায়, কত টাকা নিতে হবে। কুরিয়ার বলল, ঠিক আছে। হাতে ধরিয়ে দিল একটা নম্বর। নম্বরটা সামান্য জিনিস না। পার্সেলের খোঁজ নিতে গেলে সবাই আগে এটাই জানতে চাইবে।

২

কুরিয়ারের লোক এসে নিয়ে যায়

বুক করলেই যে পার্সেল ছুটতে শুরু করে, তা না। কুরিয়ার আগে বুকিংটা দেখে নেয়। তারপর লোক পাঠায়। সে এসে পার্সেল নিয়ে যায়। আপনার কাজ আপাতত শেষ। এখন অপেক্ষা।

৩

হাব ঘুরে রাইডারের হাতে

হাবরাইডার

পার্সেল প্রথমে যায় হাবে। হাব হলো পার্সেলদের বাসস্ট্যান্ড। কোনটা মিরপুর যাবে, কোনটা সিলেট, সেখানে ভাগ হয়। তারপর একজন রাইডার ব্যাগ কাঁধে বের হন। দরজায় যাওয়ার আগে ক্রেতাকে একটা ফোন দেন, “আপা, বাসায় আছেন তো?”

৪

গল্পের শেষ তিন রকম

ডেলিভারি হয়েছে

ক্রেতা পার্সেল নিলেন, টাকা দিলেন। সবাই খুশি।

আংশিক ডেলিভারি

তিনটা জামার দুটো রাখলেন, একটা ফেরত দিলেন। এমনও হয়।

ডেলিভারি হয়নি

ক্রেতা নিলেন না। কিংবা ফোনই ধরলেন না। পার্সেল মন খারাপ করে ফিরে আসছে।

টাকাটা কোন পথে আসে

ক্রেতারাইডারকুরিয়ারআপনি৳৳৳

ক্যাশ অন ডেলিভারির টাকাটা ক্রেতা দেন রাইডারের হাতে। রাইডার জমা দেন কুরিয়ারে। কুরিয়ার নিজের চার্জ রেখে বাকিটা পাঠায় আপনাকে। টাকার এই যাত্রায় একটু সময় লাগে। ধৈর্য ধরতে হয়।

তবে একটা কথা

রাইডার “ডেলিভারি হয়েছে” লিখলেই আনন্দে হিসাবের খাতা খুলে বসবেন না। কুরিয়ার আগে কথাটা মিলিয়ে দেখে। তারা নিশ্চিত করলে তবেই হিসাব।

পার্সেল ফিরে এলে

কুরিয়ারের ভাষায় এর নাম রিটার্ন। মন খারাপ করার কিছু নেই। সব দোকানেই এটা হয়।

ফেরত আসছে
  • ক্রেতাকে একটা ফোন দিনরাগ করে না। শুধু জানতে চান, কী হয়েছিল। অনেক সময় দেখা যায় তিনি বাসায়ই ছিলেন না।
  • হাতে পেয়ে তবেই স্টকে তুলুন“ফেরত আসছে” মানে পার্সেল এখনো রাস্তায়। রাস্তার জিনিস গোনায় ধরতে নেই।
  • আবার পাঠাবেন? নতুন করে বুক করুনপুরোনো বুকিংয়ের কাজ শেষ। ওটা দিয়ে আর হবে না।

যাওয়ার আগে বলে রাখি

নম্বরটা অর্ডারের পাশে লিখে রাখুন

কুরিয়ারে ফোন দিলে প্রথম কথাই হবে, নম্বরটা বলুন।

ক্রেতাকে ট্র্যাকিং লিংক পাঠিয়ে দিন

মানুষ অপেক্ষা করতে পারে। না-জেনে অপেক্ষা করতে পারে না।

দিনে একবার চোখ বুলিয়ে নিন

কোন পার্সেল কোথায় আটকে আছে, চায়ের কাপ হাতে নিয়েই দেখে ফেলা যায়।

Sellvik-এ এই খোঁজখবর নিজে থেকেই হয়

অর্ডারের পাতা খুললেই দেখবেন পার্সেল এখন কোথায়। ফিরে এলে খবর চলে আসে। আবার পাঠাতে চাইলে এক ট্যাপ।

Sellvik-এর অর্ডার পাতায় শিপমেন্ট কার্ড: পার্সেলের অবস্থা আর ইতিহাসSellvik-এ দোকান খুলুনSellvik-এ কুরিয়ার বুক করবেন কীভাবে, ধাপে ধাপে দেখুন →
Loading...